‘হৃদয় থেকে’ হৃদয়ের প্রতি কোনো কথা যেন বলিতে ব্যাকুলের মতোই এক আকুলতার পাঠ এই বই। যে কথা উৎসারিত হয়ে অন্যের হৃদয়ে গিয়ে স্পর্শ করে অতল অবধি। ইতিহাস, রাজনীতি, ধর্ম ও দর্শন; স্মৃতিচারণা, ভ্রমণ, সমাজনীতি ও জীবন-অভিজ্ঞতার আলোকে কামনা করেছেন মানুষের যে মুক্তি ও কল্যাণ, তারই এক লেখ্য সংকলন এই বই। এ যেন একজন সমাজত্ত্ববিধের ইতিহাসের পথ খুঁড়ে খুঁড়ে সামনে এগিয়ে যাওয়ার গল্প।
উম্মাহ-অন্তঃপ্রাণ একজন সুহৃদ যখন দেখেন তার সমাজ, রাষ্ট্র, পরিবেশ ও পরিবার অন্য এক কালচারে ডুবে যাচ্ছে প্রতিনিয়ত, যে কালচারের সাথে আবার মিশে আছে জুলুম, হাহাকার—তখন তার হৃদয় স্বাভাবিকতই কেঁপে উঠে মানুষের জন্য। হৃদয়ের যে আকুলতা তার, সবটুকু দিয়েই এর প্রতিরোধ করতে চান হৃদয় থেকে।
এইসব দুঃসহ জীবন ও যাপনসংক্রান্ত দেশ ও জীবনঘনিষ্ঠ অনেকগুলো প্রবন্ধ ও কলামের সংকলন এই বই। যেখানে উঠে এসেছে আমাদের প্রাত্যহিক বেদনাবহুল দিনকাল, সমাজ ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু। এর পাশাপাশি কখনো ভ্রমণ-গদ্য, কখনো ইতিহাসের বিভিন্ন বাঁক, কখনো ইতিহাস খুঁড়ে খুঁড়ে সত্যের স্পষ্ট এক পরিভাষা বের করা—এ-ই তো এই বইয়ের মূল প্রতিপাদ্য।
পাঠকের বোঝার সুবিধার্থে সূচিপর্ব থেকে তুলে ধরছি এরকম কিছু পাঠ :—খোদায়ি নীতিমালার বৈশ্বিক ছকে বাংলাদেশ, গণমানুষের হৃদয়রাজ্যে যাদের শাসন চলে, ধ্বংসের দিগন্তেই আবার উদিত হবে নতুন সোনালি ভোর, অচিরেই পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে।
একজন মুমিন বিশ্বাস করে ‘ইন্না মাআল উসরি উসরা’র শাশ্বত সত্যে; অর্থাৎ—নিশ্চই কষ্টের পরেই রয়েছে স্বসতি। সে দৃষ্টিকোণ থেকে আজকের মুসলিম-মুমিনের জীবনে যে কষ্টকর যাপন, তার পরেই রয়েছে যে সুখের অনাবিল দিন, সেইসব স্পষ্ট করতে চেয়েছেন লেখক বারবার। আশা দেখাতে চেয়েছেন বিভিন্ন উপমা ও ইতিহাস দ্বারা।
তথ্য ও তত্ত্ব প্রমাণের ভিত্তিতে সমসাময়িক সামাজিক সমস্যাগুলোকে প্রতিটি প্রবন্ধে মোকাবিলা করেছেন একজন দার্শনিকের মতো। তিনি আমাদের নিয়ে যেতে চেয়েছেন ইসলামের এক সুমহান আদর্শের পথরেখায়। যেখানে জীবন কলুষতাহীন, যেখানে জীবন শাশ্বত সত্য ও সৌন্দর্যের প্রতীক হয়ে সদা বিভাষিত।
উবায়দুর রহমান খান নদভির গদ্য অন্যদের থেকে আলাদা। তার হৃদয়ের যে আবেগ কথা হয়ে বের হয়, সে কথাই যখন আবার পর্যাপ্ত দরদে গদ্যের রূপ লাভ করে পরম আদরে, তখন সে গদ্য অবশ্যই অন্যের হৃদয়কে বিহ্বল করে।
এক দরদি মালীর হৃদয়ের গদ্যে আপনাকে স্বাগতম। ধর্ম, জীবন ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপট বুঝতে গুরুত্বপূর্ণ এ বইটি সংগ্রহ করতে পারেন।

প্রিয় লেখক প্রিয় বই 


Reviews
There are no reviews yet.