হা মা সের শুরুটা জানতে হলে যেমন হামাস-প্রতিষ্ঠাতা আহমদ ইয়াসিনকে জানতে হবে, তেমনই হামাসের নিকট অতীতের লড়াই-সংগ্রামকে বুঝতে হলে জানতে হবে আবু উবায়দাকে।
এক সুতায় গাথা দুটি ফিলিস্তিনি হৃদয়!
‘আবু উবায়দা বলছি’ বইয়ের লেখকের ভাষ্যে—ফিলিস্তিন আমাদের সময়ের রক্তাক্ত আখ্যান। যেখানে প্রতিটি গৃহ ধ্বংসস্তূপ। প্রতিটি অশ্রু প্রতিরোধের শপথ। প্রতিটি রক্তবিন্দু শাহাদাতের নাজরানা। ইসরাইলি দখলদাররা ধ্বংসলীলা চালিয়েছে, কিন্তু তারা ভেঙে দিতে পারেনি মুসলিম উম্মাহর ঈমান ও অটল দৃঢ়তা।
এই বিপর্যয়ের ভেতর থেকেও সত্যের কণ্ঠস্বর এবং এক উজ্জ্বল আলোকশিখা হয়ে উঠেছে যেই নামটি-তিনিই হচ্ছেন আবু উবায়দা, যিনি ইজ্জুদ্দীন আল-কাসসাম ব্রিগেডের সুবাগ্মী মুখপাত্র।
২০০৪ থেকে ২০২৫ পর্যন্ত তার ভাষণগুলো কেবল ঘোষণাই নয়, এগুলো ইতিহাসের দলিল। ঈমানের দৃপ্ত উচ্চারণ। প্রতিরোধের মহাকাব্য। তার প্রতিটি বার্তায় প্রতিধ্বনিত হয়েছে কুরআনের বাণী, সুন্নাহর দিকনির্দেশনা এবং দখলদারের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনি জনগণের অদম্য চেতনার কণ্ঠস্বর।
এই গ্রন্থে সংকলিত হয়েছে, আবু উবায়দার সংক্ষিপ্ত জীবনী, দর্শন ও বিশ্বাস, হামাস ও কাসসাম ব্রিগেডে তার নেতৃত্ব, গাজা যুদ্ধসমূহে (২০০৪, ২০০৮, ২০১৪, ২০২১, ২০২৩) তার অবদান, শহীদ নেতাদের স্মৃতি ও বন্দি-মুক্তি ইস্যুতে তার উদ্যোগ, মিডিয়া যুদ্ধ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও টানেল যুদ্ধ এবং রকেট প্রতিরোধের ঘোষণা। সর্বোপরি তার ২০০৪-২০২৫ সালের ধারাবাহিক ভাষণসমূহ।
হা মা স প্রতিষ্ঠাতা ‘শায়খ আহমদ ইয়াসিনের জবানবন্দি’ বইটিতে এককথায় ফিলিস্তিনের জীবন, সংগ্রাম ও প্রতিরোধের সবচেয়ে বাস্তব ও নির্মম চিত্রটা দেখতে পাবেন।
এখানে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন, জবরদখল, জায়নবাদী বর্বরতা, প্রতিরোধ, শায়খ আহমদ ইয়াসিন, ইখওয়ান, ফাতাহ, হামাস-সহ ফিলিস্তিনি মানুষের মুক্তিসংগ্রামের ইতিবৃত্ত বর্ণিত হয়েছে, কিন্তু তা আর দশটা বইয়ের মতো করে নয়; বিবৃত হয়েছে সেখানকারই শিক্ষিত, সচেতন, জ্ঞানী, চিন্তাবিদ, নেতা ও সুদীর্ঘ সংগ্রামরত একজন বিপ্লবীর জবানিতে।
ফলে, এই বইয়ে আমরা ফিলিস্তিনকে বাইরে থেকে কেবলই ইতিহাস-চেতনার আলোকে অবলোকন করি না; বরং দেখি, একটি অভিজ্ঞ ফিলিস্তিনি চোখ দিয়ে, অনুভব করি ইসরাইলি বোমায় আহত ও দগ্ধ একটি হৃদয় দিয়ে এবং এখানে শব্দের শরীরে ছড়িয়ে আছে যে নিঃশ্বাস, তা নির্গত হয়েছে ফিলিস্তিনের মাটির গভীর থেকে।

১৬ খন্ডের বয়ান বিশ্বকোষ
কিশোরদের প্রিয় মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
গল্প ও শিক্ষা 

