ইতিহাসের সোনালি আস্তিন

Original price was: ৳ 260.Current price is: ৳ 130.

প্রিয় পাঠক, ইতিহাস মূলত এক কাঠখোট্টা বিষয়। পড়তে পড়তে যে কেউ হাঁপিয়ে উঠে, এমনকি সে যদি হয় ইতিহাসের ছাত্র, তবুও। কিন্তু যখন এক দক্ষ মালী গল্পের আদলে বিশুদ্ধ ইতিহাস নির্মাণ করেন হৃদয়ের সবটুকু সুষমা আর সৌন্দর্য দিয়ে—তখন সে গল্পের পাঠ হয়ে ওঠে অনিবার্য।

আমাদের প্রাত্যহিক জীবনকে সেসব গল্পেরা এসে নাড়া দিয়ে যায়, বলে : জেগে ওঠো! এই দেখো, রোদমাখা দিনের আস্তিন, আমি নিয়ে এসেছি সঙ্গে করে। তুমি হেঁটে যাও ইতিহাসের পথ ধরে, শাশ্বত সুন্দর সোনালি মানুষদের চলে যাওয়া রোদমাখা ছায়াপথ ধরে…

Categories: , ,

‘গল্পকে আমি বলি—হৃদয় বোনার সুতা। সুঁইয়ের ভিতর দিয়ে চিকন সুতা যেমন বিন্দু বিন্দু হয়ে বুনন করে অনিন্দ্য নকশি কাঁথা, তেমনি গল্পের উদ্দিষ্ট চরিত্র নির্মাণ করে মানবহৃদে চেতনার সুরম্য প্রাসাদ—অতি সন্তর্পণে। বাবুই পাখি যেমন সবুজ পাতার বনে নির্মাণ করে তার নান্দনিক বাসগৃহ। প্রতিটি গল্প যেন বাবুই পাখির কুড়িয়ে আনা খড়টুকরো।’

গল্পকারের ভাষ্যে ইতিহাসের সোনালি আস্তিন একটি ঐতিহাসিক গল্পগ্রন্থ। এখানের প্রতিটি গল্পেই রয়েছে একটি কেন্দ্রীয় চরিত্র। না, গল্পগুলা লেখক নিজে বানাননি। অতীতে ঘটে যাওয়া আমাদের পুর্বসূরিদের জীবনের সেইসব অমোঘ মুহূর্ত—যা আমাদের নাড়া দিতে পারে ভিতর থেকে, সেইসব গল্পে তিনি কেবল অক্ষরের কালো পোশাক পরিয়েছেন। যেসব গল্পরা দাঁড়িয়ে আছে ইতিহাসের ভাঁজে ভাঁজে, মহাকালের পরতে পরতে—আমাদের জন্য সুনিপুণ আদর্শ ও শিক্ষার তীর্যক ভাবনা হয়ে।

বক্ষ্যমাণ বইয়ের প্রতিটি গল্পের মূল চরিত্র একজন সাহাবি। গল্পের আদলে ইতিহাস পড়তে পড়তে আপনি ঢুকে যাবেন প্রতিজন সাহাবির জীবনে। কখনো প্রিয়তম রাসুলের সান্নিধ্যেও। যেখানে যুদ্ধ, প্রেম, ইতিহাস মিলেমিশে একাকার। কখনো আপনার হৃদয় তাদের হৃদয়ের শূন্যতায় ভরে যাবে, কখনোবা মনে হবে—ইশ, আমি যদি হতাম সে সময়ের কেউ। যেমনটা গেয়েছিলেন প্রিয় নজরুল—আমি যদি আরব হতাম মদিনারই পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবি হযরত…

ইতিহাস থেকে একুশটি গল্প নিয়ে সাজানো হয়েছে এই বই। একেকটা গল্পে একেক ধরনের জীবনকে চিত্রিত করা হয়েছে গদ্যের বৈচিত্র্য আর হৃদয়ের মাধুর্য দিয়ে। কেবল গল্পগুলার নাম পড়তে পড়তেও আপনার মনে হতে পারে, আপনি ঢুকে যাচ্ছেন ইতিহাসের রহস্যময় এক আনন্দ-উদ্যানে। যেখানে সারি সারি সেতারা ভিড় করে আছে জীবনকে আরও আরও সুন্দর সুষমায় ভরিয়ে দিতে।

কিছু গল্পের নাম বলা যাক :—সত্যের প্রজাপতি, যেন দূর নক্ষত্র এক, আমি যাবই যাব, কিছু নেই সবই আছে, বেলাশেষে ঘরে ফেরা পাখি, চাঁদের জোছনায় একদল সৈনিক, যে প্রদীপ জ্বলজ্বলে, দেখা হয়নি নয়ন মেলিয়া, তার কথাই সত্য হলো…

এই সমস্ত গল্প আপনাকে ইতিহাসের অলিগলিতে হাঁটিয়ে নিয়ে আসবে সোনালি রোদমাখা দিনের মধ্য দিয়ে। হাঁটতে হাঁটতে মনে হবে—এই তো আমি, এই আমার ধর্ম, এই আমার প্রিয়তম নবির আদর্শে উজ্জীবিত সাহাবিদের জীবনের পথ, যে পথের নাম সিরাতুল মুস্তাকিম। এখানের একেকটা গল্পে আপনি স্বাদ পাবেন জীবনের অমোঘ সৌন্দর্যের, রাসুলের প্রেমমাখা অনিবার্য ঈমানের; এ এমনই এক প্রেম, যার কাছে ছিল পুরো পৃথিবী মূল্যহীন।

প্রিয় পাঠক, ইতিহাস মূলত এক কাঠখোট্টা বিষয়। পড়তে পড়তে যে কেউ হাঁপিয়ে উঠে, এমনকি সে যদি হয় ইতিহাসের ছাত্র, তবুও। কিন্তু যখন এক দক্ষ মালী গল্পের আদলে বিশুদ্ধ ইতিহাস নির্মাণ করেন হৃদয়ের সবটুকু সুষমা আর সৌন্দর্য দিয়ে—তখন সে গল্পের পাঠ হয়ে ওঠে অনিবার্য।

আমাদের প্রাত্যহিক জীবনকে সেসব গল্পেরা এসে নাড়া দিয়ে যায়, বলে : জেগে ওঠো! এই দেখো, রোদমাখা দিনের আস্তিন, আমি নিয়ে এসেছি সঙ্গে করে। তুমি হেঁটে যাও ইতিহাসের পথ ধরে, শাশ্বত সুন্দর সোনালি মানুষদের চলে যাওয়া রোদমাখা ছায়াপথ ধরে…

প্রিয়তম মানুষদের অলৌকিক জীবনের সুরভিত গল্পগুলো জানতে ইতিহাসের সোনালি আস্তিন বইটি সংগ্রহ করুন

Weight 0.5 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইতিহাসের সোনালি আস্তিন”

ইতিহাসের সোনালি আস্তিন
ইতিহাসের সোনালি আস্তিন