কাশ্মীরের শাহজাদী

Original price was: ৳ 500.Current price is: ৳ 250.

কাশ্মির সম্পর্কে জানার আগ্রহের কমতি নেই আমাদের—হোক সেটা ইতিহাস, গল্প কিংবা ফিকশন। তাদের জীবনযাত্রা, সামাজিক ও ভৌগোলিক অবস্থা, তাদের ইতিহাস-ঐতিহ্য, সংগ্রাম ও কুরবানির একটি অংশের আখ্যান নিয়ে রচিত থ্রিলার জনরার এই বই—কাশ্মীরের শাহজাদী। যে গল্পের শুরুটা হয়েছিল সাত সাগরের ওপার লন্ডন থেকে, সে গল্পই বহু দেশ ঘুরে এসে শেষ হবে কাশ্মিরে। আমাদের স্বপ্ন ও বিরহগাঁথার কাশ্মিরে…

 

লেখক : সায়ীদ উসমান
পৃষ্ঠা : 304
বিষয় : উপন্যাস

লন্ডন সেন্ট্রাল কারাগার থেকে উনিশ বছর জেল খেটে বের হয়ে এলেন একজন মানুষ! অতঃপর পেছনের দিনগুলোর কথা ভাবতে ভাবতে আনমনে যখন লন্ডনের চিরচেনা পথে হাঁটছিলেন, আচমকা একজন জিজ্ঞেস করলেন, আপনি জাইহান কাশ্মিরি না? এরকম সিম্পলভাবে একটা গল্পের শুরু! কিন্তু কাশ্মিরের গল্পগুলা কি আসলেই অমন সিম্পল হয়! গল্পের ভেতরে আরও কি থাকে না গল্পের ডালপালা, যা আমাদের নিয়ে যায় রহস্যময় এক রোমাঞ্চে! এই গল্পে প্রতীক্ষা করে বসে আছে কাশ্মির, তার বুনো অরণ্যের অভিজাত বেদনামাখা উপাখ্যান নিয়ে।

প্রিয় পাঠক, কাশ্মির নামটা শুনলেই কেমন যেন একটা মাদকতাময় ঘ্রাণ ছড়িয়ে যায় আমাদের হৃদয়ে। একটা পবিত্র অনুভূতি হয় সবার মাঝে—যা সৌন্দর্য ও বেদনার, যা যুদ্ধ ও সংগ্রামের, যা আবেগ ও ভালোবাসার।

এরকম একটা ধ্রুপদিধারার জাতির জীবনকে আমরা নানান দিক থেকেই আলো ফেলে গভীরভাবে জানতে চাই, আমাদের শুদ্ধ চেতনা ও বিশ্বাসের নিরিখে। আমাদের ভালোবাসা, আবেগ ও বেদনার সবটুকু নির্যাস দিয়ে! তো এরই একটি প্রয়াস—কাশ্মীরের শাহজাদী।

জাইহান কাশ্মিরি আর পদ্মাবতী নামক এক মহিয়সীর নিষ্পাপ প্রেমকাহিনি দিয়ে গল্পের শুরু হলেও, পরে তা আর সহজিয়া থাকে না! একের পর এক সাসপেন্সে ঘুরে যায় মোড়! ভালোবাসা আর ধর্ম মিলেমিশে একাকার হয়ে অতঃপর সেই সরল গল্পটাই ধীরে ধীরে রূপ নেয় থ্রিলারে। আর সেই দুঃসাহসিক থ্রিলারের হাত ধরেই পাঠক প্রবেশ করতে শুরু করবেন রহস্যময় কাশ্মিরে!

আমাদের সেই স্বপ্নের কাশ্মির, যা ভালোবাসা ও বেদনায় বিমূর্ত হয়ে আছে দীর্ঘ দীর্ঘ কাল! আপনার পাঠপর্বে ঝিলামের স্রোতের মতো ভেসে যাবে ইতিহাস, ভুগোল ও রাজনীতির নকশা—কাশ্মিরিদের ভালোবাসা ও বেদনার আখ্যান পড়তে পড়তে মনে হবে—ইশ, আমিও যদি হতাম একজন কাশ্মীরি ..

কাশ্মির হচ্ছে উপমহাদেশের বুকে এমনই এক ভাগ্যবিড়ম্বিত জনপদ, যেখানকার মানুষ সুদীর্ঘ অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আজাদির জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাশ্মির এমন একটি অঞ্চল, যেখানে হাজারও মুসলিম নারীর লুণ্ঠিত সম্ভ্রম, নির্যাতিত মুজাহিদদের হাহাকার, স্বাধীনতাকামী তরুণ-যুবকদের আর্তচিৎকারের মাঝেও প্রতিনিয়ত আসে আকুল আওয়াজ, ডাক ওঠে স্বাধীনতার। অথচ পুরো বিশ্ব যেন কাশ্মিরের ব্যাপারে এখনো মুখে কুলুপ এঁটে বসে আছে।

কাশ্মিরের ইতিহাস বা রাজনীতি নিয়ে গল্পের শেষ  নেই। বিতর্কেরও নেই কোনো ইয়ত্তা। কিন্তু রাজনীতির জটিল মারপ্যাঁচের মোটা আস্তরণের ওপারে অসহনীয় যন্ত্রণা বয়ে বেড়ানো মানুষগুলোর বেদনাকাতর হৃৎস্পন্দনে কান পেতেছি কি কখনো!

কাশ্মির সম্পর্কে জানার আগ্রহের কমতি নেই আমাদের—হোক সেটা ইতিহাস, গল্প কিংবা ফিকশন। তাদের জীবনযাত্রা, সামাজিক ও ভৌগোলিক অবস্থা, তাদের ইতিহাস-ঐতিহ্য, সংগ্রাম ও কুরবানির একটি অংশের আখ্যান নিয়ে রচিত থ্রিলার জনরার এই বই—কাশ্মীরের শাহজাদী। যে গল্পের শুরুটা হয়েছিল সাত সাগরের ওপার লন্ডন থেকে, সে গল্পই বহু দেশ ঘুরে এসে শেষ হবে কাশ্মিরে। আমাদের স্বপ্ন ও বিরহগাঁথার কাশ্মিরে…

সুলেখক সায়ীদ উসমানের কাশ্মির নিয়ে এই দুঃসাহসিক থ্রিলারে আপনাকে স্বাগতম…

Weight 0.5 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “কাশ্মীরের শাহজাদী”

Home
Account
1
Cart
Search
×
কাশ্মীরের শাহজাদী
কাশ্মীরের শাহজাদী