‘পশ্চিমা সমাজের গায়ে সভ্যতার পোশাকটা বেশ জাঁকালো। কিন্তু সেই সমাজের অন্তর-শরীরের স্বরূপ ভয়ঙ্কর। এটা যেমন ইতিহাস থেকে পাওয়া, তেমনি সাম্প্রতিক কালের ঘটনাবলিও তার বড় সাক্ষী। প্রতিবেশী বড় দেশটির চেহারা-চরিত্রও এর বাইরে নয়। গত সাত-আট বছরের কিছু টুকরো ঘটনায় সেটা যথেষ্ট পরিষ্কার।’ এরকম ভূমিকা দিয়ে শুরু হওয়া বইটি বিচ্ছিন্ন কিছু ঘটনার ক্রিয়া-প্রতিক্রিয়াকে সামনে রেখে একে একে বয়ান করে দেখাবে পশ্চিমা সভ্যতা ও পার্শ্ববর্তী বন্ধু (!) দেশের মনোভাব। স্পষ্ট করবে তাদের দর্শন আর চিন্তার মূল ফ্যাক্ট আসলে কী! পাঠশেষে পাঠক বুঝতে পারবেন, এইসব ঘটনা ও ঘটমান সময়ের কোনো কিছুই বিচ্ছিন্ন নয়; বরং সমস্তই একসূত্রে গাঁথা। যার বিপরীতে অদৃশ্য এক শত্রু বরাবরই দাড়িয়ে থাকে, ইসলাম নামে। বক্ষ্য
‘সাদা সভ্যতার কালো মুখ’ বইটি মূলত কী এবং কীসের জমাণ গ্রন্থে সেসবের মুলোৎপাটনের পাশাপাশি ইসলামের নিজস্ব দর্শন ও বয়ান হাজির হবে শরীফ মুহাম্মদীয় মুন্সিয়ানার সাথে।ন্য! খোলাসা করে বললে—পশ্চিমারা মুখে শান্তির বুলি উড়িয়ে, দিনশেষে বুলেট দিয়েই শেষ কথা বলে এবং সভ্যতার সাদা পতাকা উড়িয়ে নিজেদের শ্রেষ্ঠত্বই শেষতক ঘোষণা করে—এইসব মিথ্যের উপর থেকে আঁধার সরানোর একটা চেষ্টা। তাদের ইসলামবিদ্বেষী ঘটনাগুলোরও একধরনের ময়নাতদন্ত এবং সেইসাথে সত্য ও মিথ্যাকে স্পষ্ট করে তোলা।
বিশ্বরাজনীতির বর্তমান ও অতীত সম্পর্কে যারা স্পষ্ট ধারণা রাখেন, তারা এতে ভাবনার একটি ঐক্যসূত্র খুঁজে পাবেন; আর যারা জানেন না বা এ বিষয়ে খোঁজ রাখেন অল্পস্বল্প, তারা নড়েচড়ে বসবেন এটা পড়ে। কেননা, সচেতন পাঠকমাত্রই জানেন, অতীতের ঘটনাবলির সাথে বর্তমানের রয়েছে স্পষ্টত এক যোগসাজশ। মাসিক আল কাউসারে সমকালীন বিষয়ের উপর ‘ফিলহাল’ নামে প্রকাশিত কলামগুলোরই একমলাটের সংশোধিত সংস্করন এই বইটি। বহু দিনের জমে থাকা চশমার কাচ থেকে ময়লা পরিষ্কার করার মতো স্পষ্ট করে এতে দেখানো হয়েছে, পশ্চিমা সভ্যতার ফাঁকা বুলি ও ধ্যান ধারণাকে; সব মিলিয়ে সভ্য জগৎটাকে! পর্যবেক্ষণের পূর্ণ একটি চিত্র চলে আসবে পাঠকের সামনে। ইতিহাসজানা পাঠকগণ এমনিতেই অনেক ভাবেন, হালের ঘটনাগুলো তাদের আরও ভাবায়। তবে এই ভাবনায় দ্বীনের প্রেরণা ও নির্দেশনাকে সঙ্গী করে নিতে পারা একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক মুসলিমের জন্য। এই বইটিতে আপনার জন্য ঠিক সে কাজটিই করা হয়েছে অত্যন্ত যত্নের সাথে।
শরীফ মুহাম্মদ একটি বরিত নাম বর্তমান বাংলা লেখালেখির জগতে। গবেষণামূলক বিশ্লেষণ ও তত্ত্বের প্রামাণ্যতার সাথে তার ছোট ছোট বাক্যের অনিন্দ্যসুন্দর গদ্য পাঠকের জন্য আনন্দময় এক অভিজ্ঞতা। অন্যদিকে সাদা সভ্যতার কালো মুখকে একটি ব্যক্তিগত ডায়েরির মতো করেও পড়তে পারেন, যেখানে আপনি নিজেই কথা বলে উঠবেন ঘটে যাওয়া আন্তর্জাতিক গল্পগুলোর সাথে আপনার নিজস্ব ভাবনা ও চিন্তার সম্পর্ক নিয়ে।
পশ্চিমা সভ্যতা ও তাদের ফাঁকা বুলির হাস্যকর দোহাইগুলি জানতে কিংবা ‘সাদা সভ্যতার কালো মুখের’ নেকাব সরানোর প্রক্রিয়া বুঝতে গুরুত্বপূর্ণ এই বইটি সংগ্রহ করুন।




Reviews
There are no reviews yet.