মহানুভব সম্রাট অযুথুর মৃত্যু ঘিরে তৈরি হয় রহস্য। কিছুদিন পর সম্রাটের স্ত্রী রানিমা ইরাবতিও হয়ে যান নিখোঁজ। তাদের একমাত্র সন্তান নরমেখলা রজনীকান্ত মায়ের খোঁজে দিশেহারা। মৃত্যু পিছু নেয় তারও। পালিয়ে বেড়াতে বেড়াতে বাংলা মুলুকে এসে থিতু হয় সে। বাংলা মুলুকেই এক নারীর কণ্ঠ ভীষণ চমকে দেয় তাকে। অবিকল রানিমা ইরাবতির মতোই দয়ার্দ্র এবং মায়াভরা তার কণ্ঠ।
কে তিনি?
কী তার পরিচয়?
কী ঘটেছিল এর পর?
মা-ছেলের কি দেখা হয়েছিল কোনো দিন?