নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন

Original price was: ৳ 140.Current price is: ৳ 70.

লেখক : ড. আবদুর রহমান রাফাত পাশা
পৃষ্ঠা : 94
বিষয় : সাহাবিদের জীবনী

Categories: ,

নগর মক্কায় একদিন একজন মহামানবের আবির্ভাব হলো এবং আসমান থেকে তার ওপর নেমে আসতে লাগল এক ঐশী আলোকরেখা। অতঃপর একদল মানুষ সেই আলোকরেখার টানে দলে দলে ওই মহামানবের ডাকে সমবেত হতে শুরু করলেন।

সেই হিরন্ময় আলোর পানে একে একে ছুটে আসতে লাগল তৃষিত সব আত্মারা। সেই তৃষ্ণার্ত, ক্ষুধিত—প্রাণের মানুষগুলোর মাঝে বিশাল এক সংখ্যা ছিল নারীদের। তারাও বরণ করে নিতে লাগলেন সেই মহাসত্যের পেয়ালা। যে অমৃত নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধারণ করে এনেছেন হেরা পর্বত থেকে, সেই অমৃত পান করতে উদগ্রীব হয়ে পড়লেন তারাও।

প্রিয়তম নবির গভীর সান্নিধ্যে পৌঁছুতে তারা ছেড়ে এসেছিলেন আয়েশী জীবন, চাকচিক্যময় দুনিয়া; রঙিন আর স্বপ্নময় সব মুহূর্ত। তারা ছুটে চলেছিলেন এক ধ্রুব সত্যের পানে, যে সত্য তৈরি করেছিল এক ভিন্ন জীবন, ভিন্ন ভুবন। তারা ডুব দিলেন এক পবিত্র,  শুভ্র-সফেদ জীবনসমুদ্রে। তারা তুলে আনলেন মণিহার, মুক্তোর মালা।

নারী সাহাবিদের জীবনালেখ্যে কত না সংগ্রাম, কত না ত্যাগ আর হারানোর গল্প লুকিয়ে আছে! সে গল্পগুলোই আয়নার মতো এ বইতে টাঙানো হয়েছে আমাদের দু-চোখের সামনে; যাতে আমরা তাদের যেন-অলৌকিক জীবনের সাথে মিলিয়ে নিতে পারি আমাদের বস্তুবাদী জীবন—এবং বুঝতে পারি তাদের ঈমান ও আমাদের ঈমানের ফারাক, বিচ্যুতি ও অসংগতিসমুহ…

যে মহাসত্যের আলোর ঝলকানিতে আমাদের নারী সাহাবিগণ তাদের জীবনকে করেছেন আলোকোজ্জ্বল, যে সুর আর সুধার ভিতর দিয়ে তারা হারিয়ে গেছেন, সত্যের পথে হাঁটতে গিয়ে তারা যে ত্যাগ-তিতিক্ষা, যে বিসর্জন দিয়েছেন, যে বেহিসেবি কষ্ট সয়েছেন, তা-ই বর্ণিত হয়েছে ‘নারী সাহাবিদের ঈমানদীপ্ত জীবন’ বইতে।

প্রিয় পাঠক, সাহাবাদের জীবন আমাদের জন্য উত্তম আদর্শ । নবি সা.-এর পর তাদের জীবন থেকেই আমরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হই এবং শিক্ষা পাই। মহিলা সাহাবিদের জীবন ও পুরুষ সাহাবিদের জীবন থেকে কম উজ্জ্বল নয়। কখনো কখনো তাদের আত্মত্যাগ অনেক পুরুষ সাহাবিদেরকে হার মানায়। তাদের জীবনের সেই সব আলোকোজ্জ্বল দিক নিয়েই এই বই।

আটজন বিশিষ্ট নারী সাহাবির কাহিনি পড়তে পড়তে পাঠক আবিষ্কার করতে থাকবেন নারীজীবনের প্রকৃত সাফল্যের গল্পগাথা। এই সাহাবিয়ারা ছিলেন সেইসব সফলতম নারী—যারা কখনো পড়াশোনা, ক্যারিয়ার, স্ট্যাটাস, টাকা-পয়সা কিংবা দুনিয়ার চাওয়া-পাওয়ায় নিজেদের সাফল্য খুঁজে বেড়াননি। এদের সবার জীবনের একমাত্র সম্বল ছিল আল্লাহ আর তাঁর রাসুলের প্রতি ভালোবাসা।

ড. আবদুর রহমান রাফাত পাশার হৃদয়গ্রাহী উপস্থাপনা, চোখ টলোমলো করা বিহ্বল ভাষাশৈলী আর গবেষণামূলক উপাত্তের কারণে বইটি হয়ে উঠেছে সবার জন্য অবশ্যপাঠ্য।

নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবনের সংগ্রামমুখর গল্পগুলো পড়তে ও জানতে মূল্যবান এ বইটি সংগ্রহ করুন।

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন”

Home
Account
2
Cart
Search
×
নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন
নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন