রাতের আঁধারে অপহৃত হলেন ইরানি এক পরমাণু বিজ্ঞানী। মোসাদ চায় তার আবিষ্কৃত ফর্মূলার ন্যানো ড্রাইভ। তাকে উদ্ধার করতে ডাক পড়ল কিংবদন্তি স্পাই মুহাম্মাদের। সাংবাদিকের ছদ্মবেশে ইসরাইলে পা রাখল মুহাম্মাদ।
মুহাম্মাদের হোটেলে হানা দিয়েছে মোসাদ। ফাঁস হয়ে যেতে বসেছে তার পরিচয়। সে কি পালাতে পারবে মোসাদকে ফাঁকি দিয়ে?
মোসাদ পিছু নিয়েছে, সেনারা হন্যে হয়ে খুঁজছে, ইরানও হাত ছেড়ে দিয়েছে। মাথার উপর বিপদ, পায়ের নিচে আপদ, সামনে গাদ্দার, পেছনে শত্রু—কোথায় যাবে মুহাম্মাদ?
প্রিয় পাঠক, রুদ্ধশ্বাস এই কাহিনি আপনাকে আটকে রাখবে বইয়ের পাতায়, কথা দিলাম।